‎হাদির রক্তের ঋণ- সমসাময়িক কবিতা

‎হাদির রক্তের ঋণ
এ আই রানা চৌধুরী
**************************

গুলি নয়; এ ছিল পরিকল্পিত নীরবতা,
‎রাষ্ট্রের চোখের সামনে
‎একটি জীবনকে মুছে দেওয়ার নীলনকশা।
‎
‎ওসমান হাদি-
‎কী ছিল তোমার অপরাধ?
‎সত্য বলা?
‎অন্যায়ের দিকে আঙুল তোলা?
‎
‎এই দেশ কি তবে খুনিদের আশ্রয়স্থল?
‎এই মাটি কি শহীদের রক্তে
‎বারবার লাল হওয়ার জন্যই স্বাধীন হয়েছিল?
‎
‎বুকের ভেতর আগুন নিয়ে
‎তুমি দাঁড়িয়েছিলে মানুষের পক্ষে,
‎আর তারা দাঁড়িয়েছিল ‎ক্ষমতার পেছনে;
‎হাতভর্তি অস্ত্র, মুখভর্তি মিথ্যে।
‎
‎শোনো,
‎একটি লাশ মানে একটি অধ্যায়ের শেষ নয়,
‎একটি লাশ মানে
‎কোটি মানুষের জেগে ওঠা।
‎
‎তোমার রক্তের ঋণ
‎এই রাজপথ শোধ করবেই করবে,
‎বিচার না হলে
‎এই আগুন নিভবে না কখনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *