হাদির রক্তের ঋণ
এ আই রানা চৌধুরী
**************************
গুলি নয়; এ ছিল পরিকল্পিত নীরবতা,
রাষ্ট্রের চোখের সামনে
একটি জীবনকে মুছে দেওয়ার নীলনকশা।
ওসমান হাদি-
কী ছিল তোমার অপরাধ?
সত্য বলা?
অন্যায়ের দিকে আঙুল তোলা?
এই দেশ কি তবে খুনিদের আশ্রয়স্থল?
এই মাটি কি শহীদের রক্তে
বারবার লাল হওয়ার জন্যই স্বাধীন হয়েছিল?
বুকের ভেতর আগুন নিয়ে
তুমি দাঁড়িয়েছিলে মানুষের পক্ষে,
আর তারা দাঁড়িয়েছিল ক্ষমতার পেছনে;
হাতভর্তি অস্ত্র, মুখভর্তি মিথ্যে।
শোনো,
একটি লাশ মানে একটি অধ্যায়ের শেষ নয়,
একটি লাশ মানে
কোটি মানুষের জেগে ওঠা।
তোমার রক্তের ঋণ
এই রাজপথ শোধ করবেই করবে,
বিচার না হলে
এই আগুন নিভবে না কখনো।
